ইলেকট্রিক্যাল শর্ট নোট/টীকা সকল EEE সবার জন্য খুবই প্রয়োজনীয়। PGCB, DPDC, DESCO, REB সহ সকল সরকারী/বেসরকারী জবের লিখিত পরীক্ষার জন্য। বিশেষ করে SAE (Electrical) জব প্রিপারেশন। তবে শুধু জব প্রিপারেশন এর জন্য পড়বেন না, আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পড়বেন, জেনে রাখবেন। কারন এইসব কমন কিছু বিষয় আপনাকে যেকোন যায়গায় প্রশ্ন করতে পারে, আপনার অফিসের বস এসব প্রশ্ন করতে পারে। আর তখন কিছু উত্তর দিতে না পারলে, আপনারই খারাপ লাগবে। তাই শুধু জবের প্রস্তুতি হিসাবে নয়, একজন ইঞ্জিনিয়ার হিসাবে জেনে রাখুন এই নোটগুলো। অনেকেই আমার উপর রাগ করতে পারেন, ভাবতে পারেন এগুলোত জানি। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকদিন এসব না পড়ে থাকলে কারোর মনে থাকেনা (বিশেষ করে আমার মনে থাকেনা)। তাই সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য আমার এই সামান্য চেষ্টা মাত্র- রাব্বি, ইঞ্জিনিয়ার হেল্প বিডি।